সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

Date: 2026-04-22
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র বাছাইপ্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে।

নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই বাছাই কার্যক্রম চলবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬–এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বেলা ২টা থেকে এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে বাছাইয়ের সময় প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

Leave Your Comments