যিশু খ্রিস্টের মূর্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা সেনা সদস্যের, তোপের মুখে ইসরায়েল

Date: 2026-04-20
news-banner

লেবাননে চলমান উত্তেজনার মধ্যে যিশু খ্রিস্ট–এর একটি মূর্তিতে হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক ইসরায়েলি সেনা সদস্য যিশু খ্রিস্টের মূর্তিতে আঘাত করছেন। ছবিটি প্রকাশের পর বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। তারা ছবিটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেট–এর ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ। সামাজিক মাধ্যমে তিনি কটাক্ষ করে লেখেন, “এখন হয়তো বলা হবে—সেনাটি যিশুর কারণে হুমকি অনুভব করেছিল।”

একইসঙ্গে নেসেটের আরেক সদস্য আহমদ তিবি অভিযোগ করেন, গাজায় মসজিদ ও গির্জায় হামলা এবং জেরুজালেমে খ্রিস্টান ধর্মযাজকদের ওপর আক্রমণের ঘটনাগুলো শাস্তি না পাওয়ার সংস্কৃতির অংশ।

তিনি আরও মন্তব্য করেন, এসব আচরণ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হচ্ছে এবং ধর্মীয় সহনশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা বেড়েছে, যার মধ্যে রয়েছে মৌখিক হয়রানি, ভাঙচুর এবং শারীরিক হামলা।


সূত্র: আল জাজিরা

Leave Your Comments