প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান

Date: 2026-04-20
news-banner

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে সফর শুরু করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওয়ানা দেন।

এ সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক নিজ জেলা সফর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

জানা গেছে, নিজ জেলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানীয় কর্মসূচিতে অংশ নিতে পারেন।

Leave Your Comments