এ. এস. এম হামিদ হাসান , কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২ টায় কটিয়াদী মডেল থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে সকলের মতামত গ্রহণ করা।
এসময় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শ্যামল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দীলিপ, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম ফুলু যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, শামসুল হক চাঁন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,
মোঃ আবু বক্কর চেয়ারম্যান মসূয়া ইউনিয়ন, সৈয়দ মুরসালিন দারাশিকো সভাপতি উপজেলা প্রেসক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মাদককে একটি সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ডাক দেন। বক্তারা আরো বলেন অপরাধীরা যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোকনা কেন - তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কোনো অবস্থাতেই অপরাধীর পক্ষে দাঁড়ানো যাবে না।
কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিচয় এখানে কোনো বিষয় নয়, আমাদের কাছে সব অপরাধীকেই সমান দৃষ্টিতে দেখে শাস্তির আওতায় আনতে হবে। এ থানায় অপরাধ করলে কেউ রেহাই পাবে না। ওসি আরো বলেন আমি সত্য ও ন্যায়ের পথে আছি এবং থাকব।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সাধারণ মানুষ সরাসরি মাদক, চুরি, ছিনতাই এবং কিশোর অপরাধ নিয়ে তাঁদের অভিযোগ জানান। পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেসব অভিযোগগুলো সমাধানের আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।