দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বগুড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে কর্মসূচির উদ্বোধন করবেন।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই-এর সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে।
জানা গেছে, ইতোমধ্যে গত ৫ এপ্রিল ১৮ জেলার ৩০টি উপজেলায় এবং ১২ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণসহ ৪টি সিটি করপোরেশনে এই কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় টিকা না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ পর্যন্তই, আরও খ