রামেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করবে রাবি প্রশাসন!

Date: 2022-10-21
news-banner



রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলা এবং ছাত্রদের উপর হামলা করার অভিযোগে রামেক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দাখিল করবে রাবি প্রশাসন।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামীকাল (শনিবার) মতিহার অথবা রাজপাড়া থানায় এ অভিযোগ দাখিল করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এর সভাপতিত্বে রাবি শিক্ষার্থী শাহরিয়ার এর মৃত্যুর ঘটনায় হল কর্তৃপক্ষ কে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়েছে। এই কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । এছাড়াও আগামী ২৪ অক্টোবর হবিবুর রহমান হল প্রাধাক্ষকে সন্ধ্যা ৬ টায় শোক সভার আয়োজন করতে বলা হয়েছে

Leave Your Comments